নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সিলেটের দক্ষিণ সুরমায় ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেটের একটি আভিযানিক দল রবিবার (৯ নভেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকায় সিলেট-ঢাকা- মহাসড়কে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে হবিগঞ্জ থেকে সিলেটমুখী ‘বিরতিহীন এক্সপ্রেস’বাস থামিয়ে এক নারীকে আটক করে।
পরে ২০ কেজি গাঁজাসহ রিয়া আক্তার (২০, পিতা নানু মিয়া, ধুলিয়াখাল, হবিগঞ্জ সদর, হবিগঞ্জ) নামের এই নারী মাদক ব্যবসায়ীকে গ্র্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে জব্দকৃত আলামতসহ এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।