সিলেটে কোটি টোকার চোরাচালান পণ্য উদ্ধার || গ্রেফতার ২ শতাধিক

প্রকাশিত October 24, 2025
সিলেটে কোটি টোকার চোরাচালান পণ্য উদ্ধার || গ্রেফতার ২ শতাধিক

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর পুলিশ-এসএমপি গত এক সপ্তাতে কোটি টাকার বেশি মূল্যের ভারতীয় চোরাচালান পণ্যসহ দেশী-বিদেশী মাদকদ্রব্য উদ্ধার ও নানা অপরাধে জড়িত ২ শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
এসএমপির মিডিয়া সেল জানায়, ‘অপরাধমুক্ত নিরাপদ সিলেট গড়ার প্রত্যয়ে গত এক সপ্তাহে এই উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়।’
উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ইয়াবা ২৫০ পিস, বিদেশী মদ ৫৮৭ বোতল, গাঁজা ২০০ গ্রাম ও চোলাই মদ ১০২ লিটার।
চোরাচালান পণ্য হলো ভারতীয় শাড়ি ২ হাজার ৭১ পিস, চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১ হাজার ৬০০ পিস ও বিড়ি ১ লাখ ৬৮ হাজার শলাকা এবং অন্যান্য দেশীয় সিগারেট ৭৭০ প্যাকেট।
একই সময়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১২ জন, মাদক ব্যবসায় জড়িত ১৬ জন, ছিনতাইকারী হিসেবে তালিকাভুক্ত ১০ জন ও চোর হিসেবে চিহ্নিত ২৪ জনসহ দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ৬টি হোটেল সিলগালা ও ৪৬৯টি যানবাহন আটক করা হয়।