বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা সভাপতি আজীবন বিপ্লবী কমরেড অমল সেনের (প্রিয় বাসুদা) ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার উদ্যোগে এক স্মরণসভা মঙ্গলবার সন্ধ্যায় পৌর বিপণিতে জেলা ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সিলেট জেলা সভাপতি কমরেড সিকান্দর আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, জেলা যুব মৈত্রী সভাপতি আব্দুল্লাহ খোকন, সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন রুমেল, সদস্য মুহিতুস চৌধুরী প্রসাদ, জাতীয় কৃষক সমিতির জেলা আহবায়ক রুহুল আমিন, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি মাসুদ রানা চৌধুরী, জেলা যুব মৈত্রীর সহসভাপতি মিলন উরাও, অর্থ সম্পাদক ফরজ আলী, নারী মুক্তির জেলা সহসাধারণ সম্পাদক আকলীমা আক্তার, জেলা ছাত্র মৈত্রীর সভাপতি সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক বিজয় করিম, সমাজকল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সদস্য ইমন হাসান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি