সিলেট মহানগরীতে ওয়াল্টন প্লাজার ‘মিলেনিয়াম ক্যাম্পেইন’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬মে/২ জ্যৈষ্ঠ) সকাল ১০টায় মহনগরীর মেজরটিলা শাখায় এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
আয়োজকরা জানান, মিলেনিয়াম ক্যাম্পেইনের আওতায় ক্রেতাদের জন্য বিশেষ ছাড়, আকর্ষণীয় অফার ও নানা সুবিধা রাখা হয়েছে।
আধুনিক প্রযুক্তিপণ্য ক্রয়ে গ্রাহকদের আরো উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সিলেটের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে নির্দিষ্ট মূল্যের ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা ফ্যান কিনে ডিজিটাল রেজিস্ট্রেশন করে ক্রেতা জিতে নিতে পারেন লাখ টাকা থেকে শুরু করে মিলিয়নিয়ার হওয়ার সুযোগ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতে ওয়াল্টন গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ক্রেতাদের আরো আধুনিক সুবিধা প্রদানের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করছে।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ সিদ্দিক, ওয়ালটন প্লাজার চিফ ডিভিশনাল অফিসার সুমন মিয়া, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার হুমায়ুন কবির হিমু, রিজিওনাল সেলস ম্যানেজার শাহাদাত হুসেন, রিজিওনাল ক্রেডিট ম্যানেজার তৈহিদ বিন মনোয়ার, ইসলামপুর প্লাজার ম্যানেজার কেশব দাস রাজা, তালতলা প্লাজার ম্যানেজার মো নাজিউর রহমান চৌধুরী প্রমুখ।
ওয়ালটন প্লাজা ইসলামপুর (মেজরটিলা) শাখার ম্যানেজার কেশব দাস রাজা জানান, ক্রেতাদের আস্থা ও ভালোবাসার কারণেই ওয়ালটন দেশের মানুষের অন্যতম পছন্দের ব্র্যান্ডে পরিণত হয়েছে। মিলেনিয়াম ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ও পুরস্কারের ব্যবস্থা রয়েছে। একজন ক্রেতা ২৫ হাজার টাকার ফ্রিজ কিনে ১০ লাখ টাকা পেয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি