ওয়ালটনের ফ্রিজ, এসি ও টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কিনে সিলেটের ৬ ক্রেতা সমমানের পণ্য উপহার পেয়েছেন ।
ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইনের ২৩তম সিজনে সারা দেশের ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর শোরুম থেকে ফ্রিজ, এসি, টিভি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন সর্বাধুনিক প্রযুক্তির সাইড বাই সাইড ফ্রিজ এসিসহ বিভিন্ন ধরনের ফ্রি ও নিশ্চিত উপহার। এই ক্যাম্পেইনের আওতায় পণ্য কিনে এই ক্রেতারা উপহার পেলেন।
ক্রেতারা হলেন মাহবুব আলম, মতিয়া বেগম, আজির আলী, অমিত, জাকির মিয়া ও লক্ষীপুর সেন্ট্রাল জামে মসজিদ কতৃপক্ষ।
গত বছরের ২৫ নভেম্বর থেকে এই ক্যাম্পেইন শুরু হয়। এতে সিলেট মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় প্রতিদিনই বহু ক্রেতা উপহারের পণ্য পেয়েছেন।
সোমবার ((২ মার্চ/১৭ ফাল্গুন) মহানগরীর দরগা এলাকায় হোটেল গ্র্যান্ড মোস্তফায় আনুষ্ঠানিকভাবে তাদের হাতে উপহার পণ্য হাতে তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খান বলেন, সিলেটের মানুষ ওয়ালটনের প্রতি ভালোবাসা শুধু নয়, তারা দেশকে ভালোবাসেন এবং দেশের প্রতি দায়িত্ববান হয়েই দেশে তৈরি পণ্য কিনেন। সংবাদ বিজ্ঞপ্তি