সিলেটে এলপিজি রিটেইলার্স অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

প্রকাশিত March 1, 2026
সিলেটে এলপিজি রিটেইলার্স অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল

সিলেট মহানগর এলপিজি রিটেইলার্স এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মহানগরীর নাইওরপুল এলাকায় অবস্থিত সিলেট প্যারাডাইস ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি সয়োয়ার উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ রাহেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক এমরানুল হক চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর এলপিজি রিটেইলার্স এসোসিয়েশনের সহসভাপতি কামাল আহমেদ, বিক্রয় প্রতিনিধি জেএমআই এলপিজি গ্যাসের সিনিয়র ম্যানেজার সরওয়ার আলম, ইউনি এলপি গ্যাসের রিজিওনাল ম্যানেজার একরামুল কবির ও ওমেরা এলপি গ্যাসের এরিয়া ইনচার্জ একরামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আলী হোসেন রেজোয়ান, নাজিম ইসলাম (সাদা), হোসেন আহমদ, মিনার আলী, যুগ্মসাধারণ সম্পাদক তানভীর আহমদ চৌধুরী, মো কাদির খান, সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সুমন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম রাফি, সহ কোষাধ্যক্ষ শাকির আদনান সবুজ, প্রচার সম্পাদক সুমন আহমদ, সহ প্রচার সম্পাদক সুলতান আহমদ, কার্যনির্বাহী সদস্য তৌহিদ আহমদ চৌধুরী, মো মাহবুব সরকার, আল-মামুন মুন্না প্রমুখ।
বিক্রয় প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের আরএসএম আসিফ আনোয়ার, বসুন্ধরা এলপিজি লিমিটেডের ডিএসএম আসাদুর ইসলাম, ওরিয়ন এলপিজি লিমিটেডের এএসএম রাশেদুল ইসলাম, পেট্রোম্যাক্স এলপিজি লিমিটেডের এএসএম সাফি কামাল পরাগ, বিএম এলপিজি লিমিটেডের এক্সিকিউটিভ জহিরুল ইসলাম, ডেলটা এলপিজি লিমিটেডের এক্সিকিউটিভ তাজ উদ্দিন, ইউনি এলপিজি লিমিটেডের এক্সিকিউটিভ মামুনুর রশিদ,বসুন্ধরা এলপিজি লিমিটেডের এক্সিকিউটিভ বাবুল আহমদ, ওমেরা এলপিজি লিমিটেডের এসআর এক্সিকিউটিভ নাঈন হায়দার ও বিক্সমকো এলপিজি লিমিটেডের এসআর এক্সিকিউটিভ মো শুভ।
পরে দোয়া মাহফিলে দেশ, জাতি ও ব্যবসায়ী সমাজের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সবশেষে সিলেট মহানগর এলপিজি রিটেইলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রজত রায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। সংবাদ বিজ্ঞপ্তি