সিলেটে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

প্রকাশিত April 9, 2024
সিলেটে ঈদ উপহার বিতরণ করেছে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মানবিক ব্যক্তিত্বদের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার, ৯ এপ্রিল (২৬ চৈত্র) রাঘবপুর, মোগলাবাজার ও সিলেট মহানগরীর কিছু গরিব-অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
ঈদ উপহার বিতরণকালে সভাপতিত্ব করেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোহাম্মদ কাপ্তান হোসেন। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জমির মিয়া, আব্দুল্লাহ আল মতি, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য আবদুল মালেক, সীমান্ত বড়ুয়া জয়, হাদিউল ইসলাম শাহারিয়ার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মহাসচিব উৎফল বড়ুয়া। সংবাদ বিজ্ঞপ্তি