বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে মহানগরী কোর্ট পয়েন্ট হতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গণে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সিলেট জেলা সভাপতি মোহাম্মদ আলী আকবর হোসাইনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ নূরুল হক চিশতী। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সিলেট জেলা সহসভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আহমদ আলী হেলালী। প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক কাওসার আহমদ।
ইসলামী ছাত্রসেনার সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী জাবেরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম রাব্বি। আরও বক্তব্য রাখেন ছাত্রনেতা রাজু আহমেদ, আব্দুস সবুর ইমন, তাওহিদুল ইসলাম জুবায়ের, জাবেদুল ইসলাম জাবেদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি