সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত September 15, 2025
সিলেটে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগামি ১ অক্টোবর (বুধবার) আন্তর্জাতিক প্রবীণ দিবস। এ উপলক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর/৩১ ভাদ্র) সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১ অক্টোবর সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বন্দর বাজার প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে শেষ হবে।
পরে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়াও জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে প্রবীণদের জন্য মেডিক্যাল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, প্রতিবছর প্রবীণদের সুরক্ষা, অধিকার নিশ্চিতকরণ এবং বার্ধক্য সংক্রান্ত সমস্যা ও তার প্রতিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে দিবসটি পালন করা হয়।–তথ্য বিবরণী