সিলেটে আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত September 2, 2025
সিলেটে আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো জাহাঙ্গীর আলম চৌধুরী সিলেট সফরকালে জেলা আনসার ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।
সোমবার (১ সেপ্টেম্বর) তিনি জেলা আনসার ভিডিপি কার্যালয়ে পৌঁছলে সংগঠননের কর্মকর্তারা তাকে স্বাগতম জানান।
এ সময় উপস্থিত ছিলেন আনসার ভিডিপির সিলেট রেঞ্জ কমান্ডার উপমহাপরিচালক মো জিয়াউল হাসানসহ রেঞ্জ, জেলা ও বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
শ্রীমঙ্গল আনসার ব্যাটালিয়নের একটি চৌকস দল উপদেষ্টাকে ‘গার্ড অব অনার’ জানায়।
এরপর উপদেষ্টা আনসার ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে একটি অ্যাভোকাডো বৃক্ষের চারা রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে তিনি এক মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজায় সততা, নিষ্ঠা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।–সংবাদ বিজ্ঞপ্তি