দুর্গম সীমান্ত এলাকায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।
অধিনায়কের নির্দেশনায় বৃহস্পতিবার সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধীনস্থ বিছানাকান্দি ও কালাইরাগ বিওপি এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।
গোয়াইনঘাট উপজেলাধীন বিছনাকান্দি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় রুস্তমপুর ইউনিয়নের বগাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০০ পরিবারকে এবং কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় উত্তর রনিখাই ইউনিয়নের নাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ১০০ পরিবারকে ত্রাণসামগ্রী দেওয়া হয়।-সংবাদ বিজ্ঞপ্তি