সিলেটের সাংবাদিকতা অঙ্গনে আবুল মোহাম্মদ ছিলেন নক্ষত্র

প্রকাশিত September 29, 2025
সিলেটের সাংবাদিকতা অঙ্গনে আবুল মোহাম্মদ ছিলেন নক্ষত্র

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য, দৈনিক শ্যামল সিলেটের প্রধান বার্তা সম্পাদক আবুল মোহাম্মদের শোকসভায় বক্তারা তাকে সিলেটের সাংবাদিকতা অঙ্গনে উজ্জ্বল নক্ষত্র উল্লেখ করে বলেছেন, তার আকস্মিক প্রয়াণে সুরমাপারের সাংবাদিক সমাজের একটি নক্ষত্রের পতন ঘটলো। তিনি অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন। কঠিন জীবনসংগ্রামেও নীতি-আদর্শ থেকে বিচ্যুৎ হননি। সৎ পথে জীবনযাপন করেছেন।
তারা আরও বলেন, আবুল মোহাম্মদের অকালে চলে যাওয়ার ক্ষতি সহজে পোষাবার নয়। আবুল মোহাম্মদরা বার বার জন্মায় না। তিনি স্মৃতির অলিন্দে অমলিন থাকবেন।
বক্তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার (২৯ সেপ্টেম্বর/১৪ আশ্বিন) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মঈন উদ্দিন। সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় রাখেন- প্রতিষ্ঠাতাকালীন ও সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক সালাম মশরুর, সাবেক সভাপতি হাসিনা বেগম চৌধুরী, দৈনিক যুগভেরীর ভারপ্রাপ্ত সম্পাদক অপূর্ব শর্মা, জ্যেষ্ঠ সাংবাদিক ইউএনবি প্রতিনিধি মোহাম্মদ মহসীন, সাবেক সহসভাপতি, আধুনিক কাগজের প্রকাশক সাঈদ চৌধুরী টিপু, চ্যানেল আইর সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির, সহসাধারণ সম্পাদক রবিকিরণ সিংহ রাজেশ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, পাঠাগার সম্পাদক আলী আকবর চৌধুরী কোহিনূর, জাতীয় ইমাম সমিতির মহানগর সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব, জেলা প্রেসক্লাব সদস্য রায়হান উদ্দিন, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান সুমন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এনামুল কবীর, শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী, যমুনা টেলিভিশনের ভিডিও জার্নালিস্ট মো শাহীন, আজকের পত্রিকার সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ, সিলেট ভিউর সিনিয়র সাব এডিটর মো শাকিলুজ্জামান, বার্তা ২৪ ডটকম প্রতিনিধি মো মশাহিদ আলী ও মরহুম আবুল মোহাম্মদের দ্বিতীয় ছেলে মো সামি।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য কালবেলা প্রতিনিধি মো সোহেল আহমদ সুহেল, (নবীন সুহেল), কার্যনির্বাহী সদস্য দৈনিক প্রতিদিনের সংবাদের সিলেট প্রতিনিধি তুহিন আহমদ, সদস্য জৈন্তাবার্তার সহকারী বার্তা সম্পাদক রাজিব রাসেল, জ্যেষ্ঠ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদস্য দৈনিক আধুনিক কাগজের সিনিয়র রিপোর্টার ও সিলেট ভিউর নিজস্ব প্রতিবেদক রাশেদুল হোসেন সোয়েব, দৈনিক রূপালী বাংলাদেশের ব্যুরো প্রধান সালমান ফরিদ, দৈনিক জাতীয় অর্থনীতির ব্যুরো প্রধান মোখলেছুর রহমান, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক সোহাগ আহমদ, দৈনিক খোলা কাগজের সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, ফটো সাংবাদিক নূরুল ইসলাম, শ্যামল সিলেটের ফটো সাংবাদিক রেজা রুবেল প্রমুখ।
পরে আবুল মোহাম্মদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন জেলা প্রেসক্লাব ক্লাব সদস্য দৈনিক শ্যামল সিলেটের সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান নগরী।