সিলেটের বড়লেখা সমিতির পক্ষ থেকে শুক্রবার মৌলভীবাজারের বড়লেখায় বানভাসি মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বড়লেখা উপজেলার পাকশাইল, মনারাই, বর্ণি, টুকা, দাসেরবাজার, গগড়া বাংলাবাজার, তালিমপুর ও বড়লেখা পৌরসভায় খাদ্যসামগ্রী বিতরণে নেতৃত্ব দেন, সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো আব্দুল জলিল।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বড়লেখা পৌরসভার কাউন্সিলর জেহিন সিদ্দিকী, সিলেটের বড়লেখা সমিতির সদস্য শাক্কুর আহমদ জনি, সাইদুল ইসলাম, তারেক আহমেদ, শাহজাহান আহমদ, ইমন আহমদ, নাঈম আহমদ।–সংবাদ বিজ্ঞপ্তি