সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেফতার

প্রকাশিত March 1, 2024
সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৬ ডাকাত গ্রেফতার

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ ডাকাতকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে জকিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো জাবেদ মাসুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীসহ একটি আভিযানিক দল ২৮ ফেব্রুয়ারি জেলার বিয়ানীবাজার ও দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জ উপজেলার মো মাজাহারুল ইসলাম শাহরিয়া ওরফে শাওন (২৫, পিতা মো সিরাজুল ইসলাম ওরফে মুছা, বারঠাকুরী), জাহেদ আহমদ জিহাদ (৩৩, পিতা মৃত আজমল আলী, ঘেচুয়া), রমজান আহমদ (২৭, পিতা জামাল আহমদ জামু, কাশিরচক) ও জাবের আহমদ (২২, পিতা শাহাব উদ্দিন, কাশিরচক), বিয়ানীবাজার উপজেলার সেলিম আহমদ শাহিন (৪১, পিতা মৃত জহির আলী, মোহাম্মদপুর) এবং ওসমানীনগর উপজেলার ছাব্বিরকে (৪৫, পিতা আব্দুর রশিদ, পূর্ব তিলপাড়া), গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের হেফাজত হতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার, লুণ্ঠিত একটি স্বর্ণের কানের দুল ও একটি রূপার চেইন এবং ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। তথ্য বিবরণী