সিলেটের ওসমানীনগরে ১টি বিদেশী রিভলবার উদ্ধার করেছে র‌্যাব

প্রকাশিত February 18, 2026
সিলেটের ওসমানীনগরে ১টি বিদেশী রিভলবার উদ্ধার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটের ওসমানীনগর উপজেলায় ১টি বিদেশী রিভলবার উদ্ধার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত পৌণে ৯টার দিকে জেলার ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের পূর্ব রোকনপুর এলাকায় একটি পুকুরের আশেপাশে ব্যাপক তল্লাশি চালিয়ে পুকুর ঘাটের সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করতে সক্ষম হয়; কিন্তু এর সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত বিদেশী রিভলবারটি ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।