সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

প্রকাশিত February 20, 2026
সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো : মন্ত্রী আরিফুল হক চৌধুরী

শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি বলেছেন, “সিলেটের উন্নয়নে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা সম্মেলিতভাবে কাজ করবো। সিলেটের অবকাঠামো উন্নয়ন, বিমান, রেল ও সড়ক নিয়ে বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা করবো। সিলেটবাসীর সাথে কোন বৈষম্য হলে আমরা মেনে নেবোনা। সিলেটবাসীর আশা-প্রত্যাশা পূরণে আমরা নির্বাচিত সংসদ সদস্যরা দায়বদ্ধ।”
শুক্রবার (২০ ফেব্রুয়ারি/৭ ফ্লাল্গুন) হজরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত ও হজরত মাওলানা নূরুউদ্দিন গহরপুরীর (র) কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
এর আগে আরিফুল হক চৌধুরী সকালে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগা পরিদর্শন করেন।
এ সময় তিনি আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শাহী ঈদগা ময়দানকে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নামাজ পড়ার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এছাড়া মাঠের ভাঙ্গাচোরা জায়গা দ্রুত মেরামত ও মাঠের রঙকরাসহ ঈদগার সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করার নির্দেশও দেন।
মন্ত্রীর ঈদগা পরিদর্শনকালে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগা পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি