সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ কয়েকজনকে সংবর্ধনা জ্ঞাপন

প্রকাশিত October 28, 2023
সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ কয়েকজনকে সংবর্ধনা জ্ঞাপন

সিলেটে বরিশাল বিভাগীয় নাগরিক কল্যাণ পরিষদ সিলেটে সদ্য যোগদানকারী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো জসিম উদ্দিন ও পুলিশের উপকমিশনার (ট্রাফিক) মাহফুজুর রহমানসহ বরিশালের অধিবাসী কয়েক বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জ্ঞাপন করেছে।
গত ২৫ অক্টোবর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আসলাম হোসেনের সভাপতিত্বে এবং সহসভাপতি মোহাম্মদ ওবায়দুল হক ও সম্পাদক রুহুল আমীনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক মো রফিকুল ইসলাম বাদল।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, ডিআইজি প্রিজন্স মো সগির মিয়া, সভাপতিমণ্ডলীর সদস্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড মো আল আমিন, উপদেষ্টা সাংবাদিক ইকরামুল কবির, বিসিআইসি কর্মকর্তা মামুনুর রহমান ও ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম সহ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো জসিম উদ্দিন বলেন, শিক্ষা ও সংস্কৃতিতে বরিশাল অঞ্চলের মানুষেরা যেভাবে এগিয়ে রয়েছেন তেমনি সিলেটেও পারস্পারিক ভ্রাতৃত্ব ও সুন্দর ব্যবহারে এগিয়ে থাকতে হবে।
তিনি নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার দিকে মনোযোগী হতে অভিভাবকদের পরামর্শ দেন। সংবাদ বিজ্ঞপ্তি