সিলাম আশ্রয়ণ প্রকল্পে সৈয়দা জেবুন্নেছা হকের দেওয়া ফ্যান বিতরণ

প্রকাশিত March 29, 2023
সিলাম আশ্রয়ণ প্রকল্পে সৈয়দা জেবুন্নেছা হকের দেওয়া ফ্যান বিতরণ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম পশ্চিম পাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প সিলাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের পক্ষ থেকে ১০টি সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার, ২৮ মার্চ সিলাম পশ্চিম পাড়ায় জামেয়া মদিনাতুল উলূম মাদরাসা প্রাঙ্গণে সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আবুছাঈদ জুবেরী ছাদের সভাপতিত্বে ও জ্যেষ্ঠ সাংবাদিক এম আহমদ আলীর সঞ্চালনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, প্রবীণ আওয়ামী লীগ নেতা মো গৌছ আলী, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের উপদেষ্টা সিরাজুল ইসলাম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি