সিলেটের দক্ষিণ সুরমার সিলাম আশ্রয়ণ প্রকল্পের একবছর পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিলাম আশ্রয়ণ সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে পশ্চিম পাড়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার, ১৩মার্চ বিকেলে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত লায়লা নীরা।
ভূমিহীন আন্দোলন সিলেট জেলা শাখার সহসভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও মো নূর মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র মিশিগান আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক লিয়াকত আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, সিলাম ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক আবু সাঈদ জুবেরী সাদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়াম্যান ইমাদ উদ্দিন নাসীরি, সাবেক মেম্বার শফিকুল হক, ভূমি কর্মকর্তা মোছাব্বির আহমদ, সিলেট গণদাবী পরিষদের সহসভাপতি ডা হাবিবুর রহমান, নয়াপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি সুমন আহমদ, সাংবাদিক এম সাওয়ার হোসেন সৌরভ প্রমুখ।
প্রধান অতিথি নুসরাত লায়লা নীরা বলেন, সিলাম আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের ঘর উপহার দিয়েছেন।
পরে দক্ষিণ সুরমা মোগলাবাজার থানার ওসি মো রেজাউল করিম সহ একদল পুলিশ আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।
প্রবাসী লিয়াকত আলী একটি গভীর নলকূপ দিয়ে বাসিন্দাদের পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার ঘোষণা দেন। বিজ্ঞপ্তি