দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে।
সোমবার, ২৪ জুলাই বিকেলে সিলাম বাদশাহী টিলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সিলাম হযরত শাহ তৈয়র (র) সরকারি প্রাথমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ান ও ভাংগি সৈয়দ কুতুব জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল রানার্স আপ হয়।
বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান হয় সিলাম হযরত শাহ তৈয়র (র) সরকারি প্রাথমিক বিদ্যালয় দল আর রানার্স আপ হয় খড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি দক্ষিণ সুরমা উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লুৎফুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী, চকের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবী পাল, বিশিষ্ট ক্রীড়া শিক্ষক আক্কাস উদ্দিন আক্কাই ও হযরত শাহ তৈয়ব (র) সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবলি বেগম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক হেলাল উদ্দিন। সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমা সিলেটের সভাপতি মো নাসির উদ্দিন।
সিলাম ইউনিয়নের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দল দুই টুর্নামেন্টে অংশ নেয়।
এর আগে সকালে টুর্নামেন্ট উদ্বোধন করেন প্রধান অতিথি দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শাহ তৈয়র (র) সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি এম আহমদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুংশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান হেলাল উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি দক্ষিণ সুরমার সভাপতি মো নাসির উদ্দিন, হযরত শাহ তৈয়ব (র) সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবলি বেগম, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, মোল্লারচক সরকরি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রানী দেব, ডুংশ্রী ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপা অধিকারী, চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান ও ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ডালিম আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি