সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের নির্মাণ শ্রমিকদের সঙ্গে কেএসআরএম স্টিল প্লান্ট কোম্পানি মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার, ২৯ আগস্ট সন্ধ্যায় সিলামে একটি রিসোর্টে এ সভা অনুষ্ঠিত হয় ।
কেএসআরএমের বিজনেস ডেভেলপমেন্ট ডেপুটি ম্যানেজার ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ও ব্র্যান্ড অফিসার মো মিজানুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেএসআরএম সিলেট বিভাগের মার্কেটিং সেলসের এজিএম মো মোজাম্মেল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কেএসআরএমের ডিলার এ আর ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুর রব, আনোয়ার এন্ড সন্সের স্বত্বাধিকারী মোতাহের হোসেন জুনেদ ও লিংকন এন্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী সৈয়দ বারজাহান লিংকন। স্বাগত বক্তব্য রাখেন কেএসআরএমের সিনিয়র অফিসার হিতাংশু তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেএসআরএমের সিনিয়র অফিসার মো মুরাদ মল্লিক, এসিস্ট্যান্ট ম্যানেজার সিরাজুল ইসলাম, সিলাম রাজমিস্ত্রী উন্নয়ন পরিষদের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সহসভাপতি বশির আহমদ ও আবু হানিফ সহ সর্বস্তরের নির্মাণ শ্রমিক ও ঠিকাদার। সংবাদ বিজ্ঞপ্তি