মাধবপুর প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশে বিএনপি-জামাতের মদদে জঙ্গিদের সিরিজ বোমা হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ১৭ আগস্ট বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি মো ফারুক পাঠানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক উজ্জ্বল পাঠান, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক জামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু ও পৌর ছাত্রলীগের সভাপতি তুহিন পাঠান।