সিরিজ বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের বিক্ষোভ

প্রকাশিত August 18, 2022
সিরিজ বোমা হামলার প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগের বিক্ষোভ

হবিগঞ্জ প্রতিনিধি : ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াতের মদদে দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলা এবং সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে হবিগঞ্জে যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।
বৃহস্পতিবার শহরের টাউন হল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো আবু জাহির এমপি।
জেলা যুবলীগ সভাপতি পৌর মেয়র আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা যুগ্মসাধারণ সম্পাদক বিপ্লব রায় চৌধুরী, মিজানুর রহমান মিজান, সফিকুজ্জামান হিরাজ, অন্যতম নেতা আবুল কাশেম চৌধুরী, ফেরদৌস আহমেদ, পৌর যুবলীগের আহবায়ক ডা ইশতিয়াক চৌধুরী রাজ, জেলা যুবলীগ নেতা সাইদুর রহমান ও মহিবুর রহমান মাহী।