সিলেট সিটি কর্পোরশনের ভারপ্রাপ্ত মেয়র, মহানগর আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ তৌফিক বকস লিপনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৬ নম্বর ওয়ার্ডে সিডিসি প্লাস্টার সিডিওদের মধ্যে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
গত ১৫ এপ্রিল রাতে মহানগরীর দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল মিলনায়তনে এই উপহার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান।
কাউন্সিলর মোহাম্মদ তৌফিক বকস লিপনের সভাপতিত্বে ও ওয়ার্ড সচিব সুলতান আহমদের পরিচালনায় এ সময় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মির্জা দুলাল, আনোয়ার হোসেন, বেলাল আহমদ রাজু, জুনেল আহমদ, বদরুল ইসলাম, শাওন হোসেন, ইউপিপিআর সাধারণ সম্পাদক তাছলিমা বেগম, সদস্য সালমা বেগম, কুরকুরি সেলিনা প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি