বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-বিপিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড মোবাশ্বের মোনেম ও সদস্যবৃন্দ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবি পরিদর্শন করেছেন।
শনিবার (১ নভেম্বর) পরিদর্শন শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড মো ইকবাল হোসেন কনফারেন্স রুমে মতবিনিময় সভায় লিত হন।
এতে সভাপতিত্ব করেন সিকৃবির উপাচার্য প্রফেসর ড মো আলিমুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য মো সুজায়েত উল্যা, অধ্যাপক ড মো শরীফ হোসেন, এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, অধ্যাপক ড এম আমজাদ হোসেন, ড মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মো মুনির হোসেন, অধ্যাপক এ এস এম গোলাম হাফিজ, ডা মো আমিনুল ইসলাম, ড নূরুল কাদির, অধ্যাপক ড ফেরদৌস আরফিনা ওসমান, অধ্যাপক ড শাহনাজ সরকার, অধ্যাপক ডা এ টি এম ফরিদ উদ্দীন, শাব্বির আহমদ চৌধুরী, ড চৌধুরী সায়মা ফেরদৌস, মো জহিরুল ইসলাম ভূঁইয়া ও অধ্যাপক ড এম সোহেল রহমান, সচিব মো আব্দুর রহমান তরফদার সিকৃবির ট্রেজারার প্রফেসর ড এ টি এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, প্রক্টর প্রফেসর ড জসিম উদ্দিন আহাম্মদ, পরিচালক (আইকিউএসি) প্রফেসর ড এম রাশেদ হাসনাত, পরিচালক (অর্থ ও হিসাব) প্রফেসর ড মো রুহুল আমিন, পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগ) প্রফেসর ড মো মাছুদুর রহমান, প্রধান প্রকৌশলী প্রফেসর ড মুহাম্মদ রাশেদ আল মামুন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও গবেষণামূলক কর্মকাণ্ডের অগ্রগতি বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি