সিকৃবিতে আন্তর্জাতিক মাৎস্য বিষয়ক সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার

প্রকাশিত September 4, 2025
সিকৃবিতে আন্তর্জাতিক মাৎস্য বিষয়ক সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়-সিকৃবিতে মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে ৫ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী ৩য় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাসটেইনেবল ফিশারিজ-আইসিএসএফ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল (৫ সেপ্টেম্বর) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
সম্মেলনে ১১টি সেশনে আড়াই শতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হবে। এতে দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ও বৈজ্ঞানিকবৃন্দ অংশগ্রহণ করবেন।
সিকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদীয় ডিন প্রফেসর ড নির্মল চন্দ্র রায় জানান, আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে দেশী-বিদেশী গবেষকদের সমসাময়িক গবেষণা কার্যক্রম নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হবে। ফলে লাগসই প্রযুক্তি উদ্ভাবনে সহায়তার পাশাপাশি দেশীয় গবেষণা এগিয়ে যাবে।
উল্লেখ্য, সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইতালি, স্পেন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন, ভারত ও শ্রীলঙ্কাসহ বিশ্বের বিভিন্ন দেশের পাচঁ শতাধিক গবেষক ও বিজ্ঞানী অংশগ্রহণ করবেন।–সংবাদ বিজ্ঞপ্তি