সালথায় টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ শুরু

প্রকাশিত September 18, 2025
সালথায় টিএমএসএসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ শুরু

বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত বেসরকারি সংস্থা টিএমএসএসের বরিশাল ডোমেইনের আওতাধীন সালথা উপজেলায় সংস্থার শাখা উদ্বোধন ও নতুন সদস্যের মধ্যে ঋণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) উদ্বোধনের সাথে সাথে ও ঋণ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিএমএসএসের বরিশাল ডোমেইনের প্রধান সহকারী পরিচালক মো গোলাম মোস্তফা। সালথা শাখা প্রধান মো সাইফুল ইসলাম শাওনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সালথা থানার সাব ইন্সপেক্টর মো রনি মিয়া, সোনালী ব্যাংক সালথা শাখার ম্যানেজার মো মাহাবুবর রহমান ও সালথা বাজার কমিটির সেক্রেটারি মো বাচ্চু মিয়া।
প্রধান অতিথি বলেন, টিএমএসএস একটি স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন মূলক প্রতিষ্ঠান হিসাবে দেশব্যাপী প্রত্যন্ত অঞ্চলের ভূমিহীন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
তিনি সদস্যদের মধ্যে ঋণ বিতরণে সতর্কতা অবলম্বন করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন টিএমএসএসের ফরিদপুর রিজিওন প্রধান মো আহসান হাবিব ও সমাজসেবক শিরিন মহল সুলতানা। পরিচালনায় ছিলেন টিএমএসএসের ফরিদপুর জোন প্রধান মো আবু বকর সিদ্দিক।-সংবাদদাতা