সাবেক মুখ্য সচিব আবদুল করিমের পিএইচডি ডিগ্রি অর্জন

প্রকাশিত May 10, 2022
সাবেক মুখ্য সচিব আবদুল করিমের পিএইচডি ডিগ্রি অর্জন

প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব মো আবদুল করিমকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস পিএইচডি ডিগ্রি দিয়েছে।
মঙ্গাপীড়িত রংপুর অঞ্চলে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের দারিদ্র্য বিমোচন কর্মসূচির অভিজ্ঞতার আলোকে বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের টেকসই মডেল প্রণয়নে সহায়ক গবেষণা ও অভিসন্দর্ভের জন্য তিনি এ ডিগ্রি লাভ করেন।
মো আবদুল করিমের এ গবেষণার তত্ত্বাবধায়ক ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড এম এ বাকী খলিলী। বহি:পরীক্ষক ছিলেন, ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্কুলের ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সবুর মোল্লা।
এ গবেষণা বাংলাদেশে টেকসই দারিদ্র্য বিমোচনের নীতি কৌশল প্রণয়ন ও কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।
ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত মো আবদুল করিম স্বরাষ্ট্র, বাণিজ্য, মৎস্য প্রাণীসম্পদ মন্ত্রণালয়, অভন্তরীণ সম্পদ বিভাগ এবং সেতু বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ স্কাউটস, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং ব্র্যাকের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।-সংবাদ বিজ্ঞপ্তি