সিলেটের সাবেক জিপি অ্যাডভোকেট কে এম এম জালালের মেয়ে আদিবা তাহমি বৃহস্পতিবার রাত ১০টায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর। তিনি সিলেট নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মাস্টার্সের ছাত্রী ছিলেন। শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (র) দরগা মসজিদে জানাজা শেষে দরগা কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
অ্যাডভোকেট কে এম এম জালাল তার মেয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন। সংবাদদাতা