সাবেক কাউন্সিল সালেহ আহমদের মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত January 4, 2023
সাবেক কাউন্সিল সালেহ আহমদের মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ

সিলেট মহানগর বিএনপি নেতা, সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র অ্যাডভোকেট সালেহ আহমদ চৌধুরীর মৃত্যুতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি