সিলেট সিটি করপোরেশন-সিসিক প্রশাসক, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট-৫ আসনে জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীকে দেখতে গিয়েছিলেন।
মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী মহানগরীর সুপানিঘাট এলাকায় ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সিসিক প্রশাসক মঙ্গলবার (২ জুন/১৯ জ্যৈষ্ঠ) সন্ধ্যায় সেখানে গিয়ে অসুস্থ সাবেক সাংসদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
তিনি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরীর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন। তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন। সংবাদ বিজ্ঞপ্তি