সাইফুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে কাল সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

প্রকাশিত September 4, 2026
সাইফুর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে কাল সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাৎ বার্ষিকী আগামীকাল (৫ সেপ্টেম্বর)। এ উপলক্ষে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বাদ মাগরিব (সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে) হযরত শাহজালাল (র) দরগা মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে জেলা বিএনপির সভাপতি, সিলেট সিটি কর্পোরেশন-সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি