সাইফুর রহমানের কবরে সিলেট জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত September 6, 2023
সাইফুর রহমানের কবরে সিলেট জেলা ও মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ তার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, ফাতেহা পাঠ ও কবর জিয়ারত করেছেন ।
মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর দুপুরে তারা মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজারের বারমর্দনে এই কর্মসূচি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, জেলা বিএনপি নেতা ইকবাল বাহার চৌধুরী, কোহিনূর আহমদ, অ্যাডভোকেট আবু তাহের, রিপল আহমদ, আবুল কাশেম প্রমুখ।