সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক উত্তরপূর্বর স্টাফ রিপোর্টার আমিনুল হক শিপনের ছোট বোন ফারজানা হক মিলির অকাল মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় জেলা প্রেসক্লাব ভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একইসঙ্গে তারা ফারজানা হক মিলির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি