সাংবাদিক রেজওয়ান আহমদের বাসায় হামলার ঘটনায় জেলা প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত June 22, 2023
সাংবাদিক রেজওয়ান আহমদের বাসায় হামলার ঘটনায় জেলা প্রেসক্লাবের নিন্দা

সিলেট জেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের পরপর চার বার নির্বাচিত কাউন্সিলর রেজওয়ান আহমদের আম্বরখানা বড়বাজারের বাসায় সন্ত্রাসী হামলা ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
বৃহস্পতিবার, ২২ জুন এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরৗ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা অবিলম্বে সন্ত্রাসী হামলার সাথে যুক্ত ব্যক্তি ও তাদের মদদদাতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান।