বদরুল মনসুর, কার্ডিফ, ইউকে: যুক্তরাজ্য সফররত শ্রীমঙ্গলে একুশে টিভি প্রতিনিধি বিকুল চক্রবর্তী কার্ডিফ শহীদ মিনার পরিদর্শন করেছেন।
গত ৪ অক্টোবর দুপুর ১২টায় শহীদ মিনার পরিদর্শনকালে তাকে স্বাগত জানান কার্ডিফের শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি কমিউনিটি লিডার ও মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর, কার্ডিফ কাউন্টি কাউন্সিলার এম দিলওয়ার আলী, শহীদ মিনার কমিটির অন্যতম ফাউন্ডার্স ট্রাস্টি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, ফাউন্ডার্স ট্রাস্টি আসাদ মিয়া, লাইফ মেম্বার ভিপি সেলিম আহমদ, সাংবাদিক জিসান আহমেদ, সৈয়দ ইকবাল আহমেদ, সৈয়দ মোহাম্মদ কাহের, আঁখি আক্তার, মাসুদ আহমেদ, বদরুল হক মনসুর ও সাজেল আহমেদ।
এর পর সাংবাদিক বিকুল চক্রবর্তীর সম্মানে কার্ডিফের সিটি রোডের একটি টার্কিস রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও কবি সৈয়দ কাহেরের উপস্থাপনায় এতে উপস্থিত ছিলেন
ওয়েলস বাংলাদেশ চেম্বার অব কমার্সের বোর্ড অফ ডিরেক্টর শাহ্ শাফী কাদির, বিশিষ্ট ব্যবসায়ী
মুজিবুর রহমান মুজিব, লেখক-সংগঠক জিসান আহমেদ, শেখ মোহাম্মদ আনোয়ার, আব্দুর রউফ তালুকদার, রকিবুর রহমান, গিয়াস আহমেদ, মসুদ চৌধুরী ও জিল্লুর রহমান।