জুড়ী প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের জুড়ীতে মানববন্ধন করা হয়েছে।
বুধবার, ২১ জুন বিকেলে জুড়ী প্রেসক্লাবের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এম এ মুমীত আসুক চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা যেহেতু রাষ্ট্র ও সমাজের মঙ্গলের জন্য সকল অন্যায়কারী, অত্যাচারী বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে সংবাদ করে থাকেন সেহেতু সেটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এর অন্যতম উদাহরণ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকাণ্ড।
তারা বর্বরোচিত এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত সকলকে তদন্ত সাপেক্ষে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম এম সামছুল ইসলাম, আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক মানবজমিন প্রতিনিধি ইমরানুল ইসলাম, মাইটিভি ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, মৌমাছি কন্ঠের স্টাফ রিপোর্টার নাজমুন নাহার, দৈনিক সিলেট মিরর প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক সংবাদ সারাবেলা প্রতিনিধি খোর্শেদ আলম, দৈনিক কালবেলা প্রতিনিধি আদনান চৌধুরী, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি ফারুক মিয়া, দৈনিক ভোরের সময় প্রতিনিধি জাকির হোসেন, জেটিভি প্রতিনিধি মাহফুজুল ইসলাম, দৈনিক জনবানী প্রতিনিধি আবিদ হোসাইন প্রমুখ।