সাংবাদিক আহমেদ ইমরানকে সিলেট জেলা প্রেসক্লাবের সংবর্ধনা

প্রকাশিত November 29, 2022
সাংবাদিক আহমেদ ইমরানকে সিলেট জেলা প্রেসক্লাবের সংবর্ধনা

সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য আহমেদ ইমরান যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন। এ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবধর্না দেওয়া হয়েছে।
গত ২৬ নভেম্বর রাতে মহানগরীর পূর্ব জিন্দাবাজার বারুতখানায় সিলমার্ট কমপ্লেক্সে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ মহসীন, জ্যেষ্ঠ সহসভাপতি মঈন উদ্দিন, সহসভাপতি এস সুটন সিংহ, একাত্তরের কথার বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, কোষাধ্যক্ষ মিসবাহ উদ্দীন আহমদ ও কার্যনিবাহী সদস্য আবুল মোহাম্মদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শংকর দাস, ভারপ্রাপ্ত প্রচার ও প্রকাশনা সম্পাদক মিঠু দাস জয়, সদস্য মো নাসির উদ্দিন, এম আর টুনু তালুকদার, ইয়াহইয়া মারুফ, মোকলেছুর রহমান, একরাম হোসেন, ইয়াকুব আলী, আজহার উদ্দিন শিমুল, জয়ন্ত কুমার দাস, মিজান মোহাম্মদ, হেনা মমো, সহযোগী সদস্য মো মোশাহিদ আলী প্রমুখ।
একই অনুষ্ঠানে সিলেট জেলা প্রেসক্লাবের নতুন সদস্যদেরকে বরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি