সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকালে গণমাধ্যম জগতে শোকের ছায়া

প্রকাশিত September 22, 2025
সাংবাদিক আবুল মোহাম্মদের ইন্তেকালে গণমাধ্যম জগতে শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিশিষ্ট সাংবাদিক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ (মোহাম্মদ আবুল হোসেন) আর নেই।
সোমবার (২২ সেপ্টেম্বর/৭ আশ্বিন) দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
আবুল মোহাম্মদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। তার মৃত্যুসংবাদ প্রচারিত হওয়া মাত্র সিলেটের গণমাধ্যম জগতে শোকের ছায়া নেমে আসে।
আবুল মোহাম্মদের মরদেহ বিকেল সাড়ে ৪টায় তার প্রিয় সংগঠন সিলেট জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়। সেখানে শোকাহত সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর মরদেহ নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল দৈনিক শ্যামল সিলেট কার্যালয়ে। সেখানেও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাত ১০টায় মাছিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে আবুল মোহাম্মদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে এলাকার পঞ্চায়েতি গোরস্থানে সাংবাদিক আবুল মোহাম্মদের মরদেহ সমাহিত করা হয়।