সাংবাদিককে হুমকির প্রতিবাদ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির

প্রকাশিত October 5, 2017
সাংবাদিককে হুমকির প্রতিবাদ সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির

সুনামগঞ্জ প্রতিনিধি : মাছরাঙা টেলিভিশনের সিলেটের স্টাফ রিপোর্টার শাকির হোসাইনকে হত্যার হুমকির প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সময় টিভির বিভাগীয় প্রধান ইকরামুল কবীর, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন, বিএনপি নেতা এটিএম হেলাল, মোহনা টেলিভিশনের প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, বাংলাভিশন প্রতিনিধি মাছুম হেলাল, মাছরাঙা টিভি প্রতিনিধি এমরানুল হক চৌধুরী, দীপ্ত টিভি প্রতিনিধি সেলিম আহমদ তালুকদার, একুশে টিভি প্রতিনিধি আব্দুস সালাম, শহীদ নূর ও বিশ্বম্ভরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মণ।
রিপোর্টার্স ইউনিটির মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী নেতা, সুশীল সামজের প্রতিনিধি এবং আওয়ামী লীগ ও বিএনপি নেতৃবৃন্দ।