বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন বিমানবন্দর থানা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত থেকে শাখা পুর্নগঠন করেন সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান।
পুর্নগঠিত শাখার ২০২৪-২৫ মেয়াদের জন্য নির্বাচিতরা হলেন, সভাপতি মীর মাসরুর আবিদ, সেক্রেটারি আশরাফ আলী খান, প্রশিক্ষণ সম্পাদক তাহমিদ আহমদ শোয়াইব, বায়তুলমাল সম্পাদক এহসান আল মাহবুব, অফিস ও প্রচার সম্পাদক আবুল হোসেন, এবং প্রকশনা ও ছাত্রকল্যাণ সম্পাদক ইমদাদুল হক লিসান।
নব-নির্বাচিত সভাপতি মীর মাসরুর আবিদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফ আলী খানের পরিচালনায় সমাপনী অধিবেশনে বক্তব্য রাখেন, প্রধান অতিথি সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান ও বিশেষ অতিথি ইশমাম আহমদ। সংবাদ বিজ্ঞপ্তি