বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা শাখা পুনর্গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার, (২৫ অক্টোবর) সংগঠনের স্থানীয় কার্যালয়ে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ও নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শাখা পুনর্গঠন করেন, সংগঠনের সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান ।
সমাবেশে ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি পদে ইশমাম আহমদ, সেক্রেটারি পদে জুনায়েদ আসিফ, বায়তুলমাল ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে মুজাক্কির হুসাইন, অফিস ও প্রকাশনা সম্পাদক পদে সাঈদ ইব্রাহিম নাবিলেএবং প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক পদে উমায়ের খান নির্বাচিত হন।
পরে নবনির্বাচিত সভাপতি ইশমাম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জুনায়েদ আসিফের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আফজাল হোসেন সায়েম। সংবাদ বিজ্ঞপ্তি