সহকারী সচিবের মৃত্যুতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের শোক

প্রকাশিত July 26, 2023
সহকারী সচিবের মৃত্যুতে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশেনের শোক

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, সিলেট জেলা শাখা সংগঠনের সদস্য, বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩০তম ব্যাচের কর্মকর্তা বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (ডব্লিওটিও উইং) এস এম নাজিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি জেলা প্রশাসক শেখ রাসেল হাসান এক শোকবার্তায় উল্লেখ করেছেন, এস এম নাজিয়া সুলতানা মঙ্গলবার, ২৫ জুলাই সকালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একজন উদীয়মান কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, সিলেট জেলা শাখার সদস্যগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত বলে তিনি জানান।
তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, সিলেট জেলা শাখার পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান। তথ্য বিবরণী