সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা বলেছেন, বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের প্রতি আন্তরিক। তাই গ্রামগঞ্জের দরিদ্র অসহায় মানুষের জীবনমান উন্নয়নে নিরলস সাহায্য সহযোগিতা করে যাচ্ছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়ন পরিষদে ভিজিএফের ৩০ কেজি চাল ও নগদ পাঁচশ টাকা করে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
টুলটিকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলী হোসেনের সভাপতিত্বে ও সচিব শিরসেন্দ্র বিকাশ সেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানূর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান রমিজ উদ্দিন বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কমর উদ্দিন, আল ইসলাহ ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট সেলিম আহমদ প্রমুখ।