বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ‘ফ্যাসিবাদী’ আওয়ামী সরকারের সময় ফুরিয়ে এসেছে। বিএনপির চলমান গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন সাফল্যের দ্বারপ্রান্তে। আওয়ামী লীগ ইভিএম ছেড়ে এখন ব্যালটে নির্বাচনে এসেছে। অপেক্ষা করুন শীঘ্রই তত্ত্বাবধায়ক সরকারে মাধ্যমে নির্বাচন দিতে বাধ্য হবে। কারণ দেশের মানুষ আওয়ামী লীগের অধীনে ভোটারবিহীন আর কোন নির্বাচন দেখতে চায়না।
মঙ্গলবার, ৪ এপ্রিল গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মসূচিতে গোলাপগঞ্জ উপজেলা ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশ নেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ডা আব্দুল গফুর, সভাপতি নোমান উদ্দিন মুরাদ, পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সাবেক আহবায়ক হাসান ইমাদ, সিলেট মহানগর বিএনপি নেতা রেজাউল করিম আলো, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, সহসভাপতি মাহবুবুর রহমান ফয়সাল, আশফাক আহমেদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, যুগ্মসম্পাদক আশরাফ বাদল, এস এ রিপন, সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাস্টার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি