সমাজের অস্পৃর্শতা দূর করে সমন্বিত হিন্দু সমাজ প্রতিষ্ঠাই লক্ষ্য : রতন

প্রকাশিত December 25, 2022
সমাজের অস্পৃর্শতা দূর করে সমন্বিত হিন্দু সমাজ প্রতিষ্ঠাই লক্ষ্য : রতন

বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্মসাধারণ সম্পাদক রতন চন্দ্র পাল ভৌমিক বলেছেন, সমাজের অস্পৃশ্যতা দূর করে একটি সমন্বিত হিন্দু সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে তাদের মূল লক্ষ্য।
শুক্রবার সকালে মহানগরীর মণিপুরী রাজবাড়িতে শ্রী শ্রী লোকনাথ বাবার মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের উদ্যোগে কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সফর উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি সিলেটের উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে ও বাংলাদেশ ব্যাংক সিলেট শাখার যুগ্মপরিচালক জ্যোতি মোহন বিশ্বাসের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর শাখার সভাপতি বিনয় ভূষণ তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্মসাধারণ সম্পাদক ক্ষিরোদ চন্দ্র বর্মন তপু, সাংগঠনিক সম্পাদক গৌর মোহন দাস, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, কেন্দ্রীয় সদস্য এ্যাপেক্সিয়ান জি ডি রুমু ও সুষেন্দ্র চন্দ্র নমঃ খোকন। আরও বক্তব্য রাখেন সাবেক ব্যাংকার অমৃত চৌধুরী, নিধির রঞ্জন সূত্রধর, অসিত কুমার সূত্রধর, ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, ব্যাংকার দ্বীপক কুমার দাশ, ডা বিমল সরকার প্রমুখ।
সভায় শীঘ্রই মেয়াদ উত্তীর্ণ কমিটিসমূহ পুনর্গঠন করার লক্ষ্যে সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংবাদ বিজ্ঞপ্তি