সমকাল সুহৃদ সমাবেশ নতুন কার্যকরী পরিষদ গঠিত

প্রকাশিত November 11, 2017
সমকাল সুহৃদ সমাবেশ নতুন কার্যকরী পরিষদ গঠিত

সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের নতুন কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে সুব্রত বসু সভাপতি ও আসমা আক্তার মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মহানগরীর পূর্ব জিন্দাবাজারে দৈনিক সমকাল কার্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় ৩১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী পরিষদ গঠন করা হয়।
সমকাল ব্যুরো প্রধান চয়ন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুজিত দাশ, হেনা মমো, সুপ্রদীপ রায় জয়, সজীব চৌধুরী, পঙ্কজ কান্তি রায়, সাবের হোসেন রানা, সাব্বির আহমদ, উৎপল দাশ, শারমিন আরা মুন্নী, দীপ্ত বৈদ্য ও লিটন শীল।
কার্যকরী পরিষদের অন্যরা হলেন, জ্যেষ্ঠ সহ সভাপতি সুজিত দাশ, সহ সভাপতি হেনা মমো, যুগ্ম সাধারণ সম্পাদক সুপ্রদীপ রায় জয়, সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী, কোষাধ্যক্ষ পংকজ কান্তি রায়, প্রচার-প্রকাশনা সম্পাদক সাবের হোসেন রানা, দফতর সম্পাদক সাব্বির আহমেদ, সাহিত্য সম্পাদক জয় বৈদ্য শিপলু, সাংস্কৃতিক সম্পাদক ধীমান বৈদ্য ক্লিনটন, ক্রীড়া সম্পাদক আব্দুল আলীম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক গৌরব চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক উৎপল দাশ, নারী বিষয়ক সম্পাদক শারমিন আরা মুন্নী,
পাঠচক্র সম্পাদক লিটন শীল, পরিবেশ বিষয়ক সম্পাদক দিপ্ত বৈদ্য এবং সদস্য জেসমিন সুলতানা, ইমরান আহমদ, প্রণব চৌধুরী, শাওন চক্রবর্তী, অভিষেক চৌধুরী, রাসেল মিয়া, আবুল হাসনাত অয়ন, রাজেশ রায়, দিপু দে, সাথু রানা, ওয়ায়েছ আহমেদ রবিন, গোলাম নবী মিল্টন, আবদুল্লাহ আল মামুন ও অভিনন্দন চৌধুরী রাতুল।