বিশ্বায়নের এই যুগে, একবিংশ শতাব্দির ডিজিটাল সময়ে সব বয়সীদের সবধরনের বিনোদনের জন্য উন্মুক্ত হয়েছে বাংলাদেশের ওটিটি ‘আই স্ক্রিন’। বিনোদনের স্মার্ট দুনিয়ায় সারা বিশ্বের বাঙালি দর্শকদের মাতাতে এসেছে এই নতুন প্রযুক্তি। বৃহস্পতিবার, ১৬ মার্চ ঢাকায় হোটেল শেরাটনে তারকাদের উপস্থিতিতে এক জমকালো আয়োজনে দর্শকদের জন্য উন্মুক্ত করা হয় ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইর স্মার্ট বিনোদনের স্মার্ট দুনিয়া ‘আই স্ক্রিন’।
এই প্ল্যাটফর্মে দর্শকরা ফ্রি ও প্রিমিয়াম সাবস্ক্রাইবার-এ দুই উপায়ে কন্টেন্ট উপভোগ করতে পারবেন। ‘আই স্ক্রিন’ এ থাকবে নতুন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজ, ডাবিং কন্টেন্ট, শর্ট ফিল্ম ও জনপ্রিয় সব অনুষ্ঠানসহ বিনোদনের সবকিছু।
সর্বনিস্ন ২৫ টাকায় ১ মাসের জন্য, ১২৫ টাকায় ৬ মাসের জন্য এবং ২২৫ টাকায় ১ বছরের জন্য দর্শকরা প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে পারবেন। যে কোন ধরনের মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ভিসা ও মাস্টার কার্ডের মাধ্যমে খুব সহজেই পেমেন্ট করা যাবে। স্বল্প ইন্টারনেট খরচে বা সীমিত এমবি (মেগাবাইট) ব্যয়ে অত্যন্ত দ্রুত এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দর্শকরা ‘আই স্ক্রিন’ এর সকল কন্টেন্ট উপভোগ করতে পারবেন।
দর্শকরা গুগল প্লেস্টোর ও আ্যপল স্টোর থেকে ‘আই স্ক্রিন’ অ্যাপ ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড টিভির দর্শকদের জন্য আইস্ক্রিন উন্মুক্ত। ওয়েব : www.iscreen.com.bd
‘আই স্ক্রিন’ এর গ্র্যান্ড গালা ইভেনিং অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইর পরিচালক জহিরউদ্দিন মামুন। ‘আই স্ক্রিন’ এর বিভিন্ন বিষয়ে জানান প্রধান কর্মকর্তা রিয়াজ আহমেদ।
অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা চঞ্চল চৌধুরী, নায়িকা নিপুন, মৌসুমী, ওমর সানী, ঈশিতা, তিশা, মৌসুমী হামিদ, আফসানা মিমি ও জ্যোতিকা জ্যোতি সহ অনেক জনপ্রিয় তারকা। সংবাদ বিজ্ঞপ্তি