সদর নাগরিক কমিটি সিলেটের বর্ধিত সভা আগামী সোমবার

প্রকাশিত March 16, 2023
সদর নাগরিক কমিটি সিলেটের বর্ধিত সভা আগামী সোমবার

আগামী সোমবার, ২০ মার্চ বাদ মাগরিব দক্ষিণ সুরমার স্টেশন রোডে নিজস্ব কার্যালয়ে সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেটের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির বর্ধিত সভা আহবান করা হয়েছে।
সভায় এ পর্যন্ত সংগঠনের পক্ষ থেকে উত্থাপিত দাবিনসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে সফলতা পর্যালোচনা ও নতুন দাবি সংযোজনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
বর্ধিত সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংগঠনের সভাপতি শেখ মো মকন মিয়া ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আজম খান অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি