সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীদের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

প্রকাশিত January 20, 2024
সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মীদের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক প্রকাশ

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের চার কর্মীর মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি ও সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারগুলোর সদস্যদের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। সংবাদ বিজ্ঞপ্তি